শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হত্যা ও অপহরণের ভয়ে যৌনকর্মীরা, খুঁজছে তালেবান

মাজহারুল ইসলাম : [২] আফগানিস্তানে যৌনকর্মীদের তালিকা তৈরি করছে তালেবান। এজন্য বিভিন্ন পর্নোসাইট দেখে দেখে যৌনকর্মীদের খুঁজছে তালেবান।

[৩] মনে করা হচ্ছে, পর্নোসাইট দেখে আফগান যৌনকর্মীদের তালিকা তৈরি করে তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলা হতে পারে। দ্য সান অনলাইনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

[৪] ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান অনলাইন তাদের পরিচিতদের মাধ্যমে জানতে পেরেছে, আফগানিস্তানে যৌনকর্মীদের বিশেষ পর্নোসাইটের খোঁজ পেয়েছে তালেবানের কিলিং স্কোয়াড। যৌনকর্মীদের শিরশ্ছেদ, পাথর নিক্ষেপ বা ঝুলিয়ে মারা হতে পারে।

[৫] তালেবান পর্নোগ্রাফির নিন্দা করলেও পর্নো সাইটগুলো খোঁজাখুঁজি করছে। যাতে সেখানে কাজ করা নারীদের শনাক্ত করতে পারে এবং তাদের হত্যা বা ক্রীতদাস করতে পারে।

[৬] এক ব্যক্তি সান অনলাইনকে বলেন, ভিডিওগুলোতে স্পষ্টভাবে পতিতালয়ের স্থান চিহ্নিত করা যায়। তাই যৌনকর্মীরা হত্যা ও অপহরণের ভয়ে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়