শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পড়শীর কণ্ঠে ‘সালমান শাহ্’র সিনেমার গান (ভিডিও)

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সুপারহিট সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। তখন এই সিনেমার ‘সাথী তুমি আমার জীবনে’ শিরোনামের গানটি অগণিত শ্রোতাদের মন জয় করে।

জনপ্রিয় এই গানটি এবার কণ্ঠে তুললেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন আয়োজনে গানটি প্রকাশ পাবে ইউটিউবে।

‘সাথী তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। তিনি জানান, গানের সুর ও আবেদন আগের মতো রেখে নতুনভাবে কাজটি করা হয়েছে।

পড়শী জানান তিনি সালমান শাহের ভক্ত। যখন থেকে তার সিনেমা দেখেছেন, তখন থেকেই তিনি এই অভিনেতার ভক্ত হয়ে যান।

গান নিয়ে গায়িকা বলেন, ‘এর আগে একবার মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে সালমান শাহের সিনেমার গান গেয়েছিলাম। এবার রেকর্ডিং করলাম। খুবই ভালো লাগছে। আজ (০৪ সেপ্টেম্বর) আমরা গানটির ভিডিও শুট করছি। ’

জানা যায়, গানের ভিডিওতে শুধু পড়শীই থাকবেন। এটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী। গানটি আগামী ৬ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে।

‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটির পরিচালক ছিলেন এম এম সরকার। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন শাবনূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়