শিরোনাম
◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে বর্তমানে ব্যবহৃত ইন্টারনেটের অর্ধেকই খরচ হচ্ছে পর্নোগ্রাফি-টিকটক ও পাবজিতে

আব্দুল্লাহ মামুন: [২] জাতীয় প্রেসক্লাবে নিরাপদ ইন্টারনেট বিষয়ক এক অনুষ্ঠানে উঠে আসে উদ্বেগজনক এমন তথ্য। ‘দেশের অর্ধেক ইন্টারনেট ব্যবহারিত হচ্ছে পর্নোগ্রাফি-টিকটক ও পাবজিতে’। সময়টিভি

[৩] তবে বিটিআরসি বলছে, ফ্রি-ফায়ার-পাবজির পর, টিকটক-লাইকির মতো অ্যাপ বন্ধের প্রক্রিয়া চলছে। সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে আইন করার কথাও ভাবা হচ্ছে। করোনাকালে দেশে হঠাৎ করে আলোচনায় টিকটক ও লাইকি। এসব অ্যাপে তারকা বানানোর প্রলোভন দেখিয়ে নারী পাচারসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।

[৪] ফ্রি-ফায়ার ও পাবজির মতো অনলাইন গেইম কিশোর-তরুণদের আগ্রাসী করতে তুলছে বলে নানা মহল থেকে অভিযোগ ওঠার পর বন্ধ করা হয়েছে এগুলো। বন্ধ করা হয়েছে ২০ হাজারের বেশি পর্ন সাইটও।

[৫] তবে শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি সাধারণ সম্পাদক এমদাদুল হক দাবি করলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ২৬শ' জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেকই ব্যয় হচ্ছে ভার্চুয়াল গেম, টিকটক, লাইকি ও পর্নোগ্রাফি দেখার পেছনে।

[৬] দেশে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে নতুন আইন করার তাগিদ মুঠোফোন অপারেটরদের। চিন্তাভাবনা চলছে বলে জানালেন বিটিআরসির শীর্ষ কর্মকর্তা।

[৭] তারা বলেন, চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ইন্টারনেট এডুকেশন চালু করা উচিত। সাইবার সিকিউরিটি বিষয়ক গাইড লাইন দিতে হবে। আমরা এখন যে যার মতো কাজ করে যাচ্ছি।

[৮] বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, সাইবার সিকিউরিটি বিষয়ক একটা পলিসি এখন আসলেই দরকার। আমাদের স্থায়ী সমাধানে যেতে হবে। বর্তমানে দেশে মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১১ কোটি ৩৬ লাখ। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন এক কোটি গ্রাহক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়