শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধার্থের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রেমিকা শেহনাজ গিল

বিনোদন ডেস্ক : ‘বিগ বস ১৩’ থেকেই দুইজনের বন্ধুত্বের শুরু হয়েছিল। সিদ্ধার্থের নামে বলতে গেলে অজ্ঞান ছিলেন শেহনাজ গিল। দুজনের দিনও কাটছিলো ভালোই। কিন্তু বৃহস্পতিবার মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। এ খবর শুনেই শুটিংয়ের সেট ছেড়ে বেরিয়ে যান শেহনাজ গিল। পরে অসুস্থও হয়ে পড়েন তিনি।

সিদ্ধার্থ যে আর নেই, একথা নাকি বিশ্বাসই করতে পারছেন না শেহনাজ। পুরোপুরি ভেঙে পড়েছেন অভিনেত্রী। বিগ বসের সেট থেকেই যে সম্পর্কের শুরু হয়েছিলো তা শেষ পর্যন্ত প্রেম পর্যন্ত গড়ায়।

‘ভুলা দুঙ্গা’ ও ‘সোনা সোনা’ বলে দু’টি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেন। তবে শুধু কাজের তাগিদে সম্পর্ক ছিল না সিদ্ধার্থ ও শেহনাজের। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়