শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উড়ন্ত ড্রোন গিলে ফেলল কুমির (ভিডিও)

মারুফ হাসান: [২] জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে একটি কুমির। পাড় থেকে দেখছিলেন অনেকেই। দূর থেকে কুমিরের ভালো ছবি তোলা যাচ্ছিল না বলে একটি ছোট ড্রোন পাঠানো হয়েছিল স্পষ্ট ছবি তোলার জন্য।

[৩] ড্রোনটি উড়তে উড়তে কুমিরের মুখের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক সেই সময়ই সবাইকে চমকে দিয়ে এক লাফে ড্রোনটিকে মুখে পুরে নেয় কুমিরটি। তারপরই চিবাতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় কুমিরটির মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে।

[৪] সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের চোখে পড়েছে এটি। তিনিও নিজের টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যালিফোর্নিয়ার একটি ড্রোন প্রস্তুতকারক সংস্থার প্রাক্তন নির্বাহী কর্মকর্তাও টুইটারে ওই ভিডিওটি শেয়ার করেছেন।

[৫] সম্প্রতি এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। কুমিরের গিলে ফেলা ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তিনি বলেন, ভেবেছিলাম ড্রোনের সেন্সর ড্রোনকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখবে। সেজন্যই অতটা কাছ থেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যেই কুমিরটা ড্রোনটিকে গিলে ফেলল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়