শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালিবানের জয়ে ভারতীয় মুসলিমদের উচ্ছ্বাস একই রকম ভয়ঙ্কর, নাসিরুদ্দিন (ভিডিও)

বিনোদন ডেস্ক: আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হয়েছে একপক্ষ কালেরও বেশি হয়ে গেছে। তালিব নেতারা শান্তির বার্তা দিলেও তা নিয়ে এখনও সন্দেহ যায়নি গোটা বিশ্বের। তবে পৃথিবীজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের এক সামান্য প্রথম থেকেই তালিবানকে সমর্থন করে আসছে, তাদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। খবর আজকাল

ভারতেও এমন মুসলিমের সংখ্যা একেবারে কম নয়। তাঁদের প্রতি কড়া বার্তা দিলেন বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আফগানিস্তানে তালিবানের শাসন ফিরে আসা নিয়ে আশঙ্কার কথাও বললেন তিনি।

এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন বললেন, ‘আফগানিস্তানে তালিবানের ক্ষমতায় ফেরা গোটা পৃথিবীর জন্য চিন্তার, ভারতের কতিপয় মুসলিম তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, এই ঘটনাও কম বিপজ্জনক নয়।’

তিনি বলেন, যারা উচ্ছ্বাস করছেন, তাঁদের নিজেকে প্রশ্ন করা উচিত যে তাঁরা আধুনিক, সংস্কার হওয়া ইসলাম চান নাকি অতীত শতাব্দীর বর্বরতার সঙ্গে বাঁচতে চান। ভারতীয় মুসলিমরা গোটা দুনিয়ার থেকে আলাদা, ভিডিওতে একথাও বলেন বর্ষীয়ান অভিনেতাটি।

নিজের ঈশ্বর চেতনার কথাও এই ভিডিওতে তুলে ধরেছেন নাসিরুদ্দিন।

তিনি বললেন, ‘আমি একজন ভারতীয় মুসলিম এবং যে কথা মির্জা গালিব বহু আগেই বলে গেছেন, আল্লার সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত, এর জন্য কোনও রাজনীতির দরকার নেই। বিভেদের ধর্ম আমার চাই না। ভারতীয় মুসলিমরা বাকি পৃথিবীর মতো নয় আর আল্লা না করেন এমন দিন আসুক যখন আমরা তাদের হয়তো চিনতেই পারলাম না।’

  • সর্বশেষ