শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বান্ধবীর জন্মদিনে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

অহিদ মুকুল : [২]জেলার সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.আইমুন ভূঞা উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীর পাড় এলাকার মো. মোস্তফার ছেলে।

[৩] বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, বুধবার রাতে চট্রগ্রামের পতেঙ্গা সিবিচ এলাকা থেকে সেনবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

[৪] সেনবাগ থানা সূত্রে জানা যায়, প্রথমে ধর্ষক আইমনকে এক নারীর প্রেমের ফাঁদে ফেলে পুলিশ। পরে ওই নারীর সঙ্গে সে চট্রগ্রামের সিবিচ এলাকায় বুধবার রাতে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

[৫] সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ধর্ষণের শিকার গৃহবধূ। ওই মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

[৬] গত শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে তিনি ভুক্তভোগী গৃহবধূ তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের নেতৃত্বে ৫-৭ জন লোক ওই বাড়িতে আসেন।

[৭] এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে তাদেরকে ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে। একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেওয়ার জন্য ফোন আসলে তারা রাজনকে ছেড়ে দেয়। কিন্তু গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় সন্ত্রাসীরা। তাতে রাজি না হওয়ায় রুমের দরজা বন্ধ করে সন্ত্রাসী ফরহাদ তাকে ধর্ষণ করে। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাইরে পাহারা দেয়।

[৮] পরে গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে ওই গৃহবধূ সেনবাগ থানায় মামলা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়