শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম

রাহুল রাজ: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যখন ব্যস্ত ক্রিকেটাঙ্গন, ঠিক সেসময়ই বোমা ফাটালেন তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের পেজ থেকে লাইভে এসে ঘোষণা করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। এরই পরিপ্রেক্ষিতে এবার বিসিবির টি-টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন দেশসেরা এই ওপেনার।

[৩] চলতি বছরের মে-ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেওয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তামিম ইকবালকে।

[৪] সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে, জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাই তাকেও টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বিসিবি।

[৫] এ প্রসঙ্গে পাপন বলেন, যেহেতু তামিম বলছে সে খেলবে না তাই আপাতত তাকে চুক্তিতে রাখার কোনো প্রশ্নই আসে না। তবে সে শুধু টি-টোয়েন্টিতেই নেই।

[৬] তবে এদিন তিনি আরও বলেন, বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিমকে আমরা বাদ দেওয়ার চিন্তাই করিনি। সে সবসময় প্রথম চয়েজ। আমার দেখা সেরা ওপেনার তামিম ইকবাল। তবে সে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানিয়েছে। আমি তাকে চেয়েছিলাম, কিন্তু বিশ্বকাপে খেলতে না চাওয়াটা তার ব্যক্তিগত চয়েজ।সম্পাদনায় : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়