শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ৯০ লাখ মানুষই সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসেছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

আনিস তপন: [২] বুধবার (০১ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গাজীপুর জেলার ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী, থ্যালাসেমিয়া রোগীসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

[৩] সরকারি অন্যান্য মানবিক কর্মসূচির পাশাপাশি এরমধ্যে বর্তমানে বয়স্ক ভাতার আওতায় ৫০ লক্ষ, বিধবা ভাতার আওতায় ২১ লক্ষ ও প্রতিবন্ধীভাতার আওতায় ১৮ লক্ষ উপকারভোগী সুফল পাচ্ছেন। যা বিশ্বে অনন্য নজির।

[৪] সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি আরো ২৫টির বেশি মন্ত্রণালয়/বিভাগ সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

[৫] অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২১৪ জন রোগীর মাঝে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা হাওে এক কোটি সাত লাখ টাকার চেক ছাড়াও ১৩৮টি মসজিদ-মাদ্রাসায় এক কোটি চার লাখ টাকার অনুদান প্রদান করা হয়। সমাজ কল্যাণ পরিষদেও পক্ষ থেকেত ৮১টি স্বেচ্ছাসেবী সংস্থাকে পঁচিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

[৬] গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়