শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে ইয়াবাসহ মাদককারবারী আটক

খেলাফত খসরু: [২] পিরোজপুরের নাজিরপুরে ৩০৯ পিচ ইয়াবা সহ মো. নয়ন চৌধুরী  নামের এক যুবকে আটক করেছেন র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব -৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] আটকৃত নয়ন চৌধুরী উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত জাহাঙ্গির হোসেন চৌধুরীর ছেলে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) মো. নুর ইসলাম বাদী হয়ে ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

[৪] দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-৮ এর একটি  দল টহল কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠী  গ্রামের কুদিরবাড়ি সংলগ্ন ব্রিজের উপরে বসে আটককৃত নয়নসহ  উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত সুলতান শেখের ছেলে নাজমুল শেখ  ও তার সহোদর মো. ফাইজুল শেখ মাদক বেচা-কেনা করছিলেন বলে জানতে পারেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে  নয়ন চৌধুরীকে  মাদকসহ গ্রেপ্তার করা হলেও বাকী দুই জন দৌড়ে পালিয়ে যায়।

[৫] থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, আটককৃতকে  থানায় সোপর্দ করা হয়েছে ও  ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

[৬] স্থানীয় একাধীক সূত্র জানান, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় ওই গ্রামে দীর্ঘ দিন ধরে মাদক বেচা-কেনা চলছে। বুইচাকাঠী গ্রামের একাধীক গ্রুপ এ মাদক বেচা-কেনার সাথে জড়িত রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ