শিরোনাম
◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে ২৫ ওভার মেডেনের অনন্য নজির গড়লেন সুনীল নারিন

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ ওভার মেডেন বল করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। তবে এই তালিকায় পিছিয়ে নেই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

[৩] মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচেই ২৫টি মেডেন ওভার দেওয়ার রেকর্ড গড়েন নারিন। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ৪ ওভার বল করে ১টি মেডেন ওভার করেন। ১৬ রান দিয়ে ১উইকেটও নেন।

[৪] আগে থেকেই অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়ার মালিক হয়ে গিয়েছিলেন সুনীল নারিন। মঙ্গলবার ২৫টি মেডেন ওভার করার রেকর্ডও গড়ে ফেলেন তিনি।

[৫] এই ম্যাচে সেন্ট লুসিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। নারিনের নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। ২৭ রানে জিতে যান সুনীল নারিনরা

[৬] এই তালিকায় সুনীলের থেকে খুব পিছিয়ে নেই সাকিব আল হাসান। তিনি ২৩ ওভার মেডেন দিয়েছেন। স্যামুয়েল ব্যাড্রি আবার ২২ ওভার মেডেন দিয়েছেন। এই তালিকায় চারে রয়েছেন মোহাম্মদ ইরফান। তিনি ২০ ওভার মেডেন দিয়েছেন। আর প্রবীণ কুমার ১৯ ওভার মেডেন দিয়েছেন।

[৭] টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়া বোলারের তালিকা :-

সুনীল নারিন - ২৫ (৮৩২৮)
সাকিব আল হাসান - ২৩ (৭০৯২)
স্যামুয়েল বদ্রি - ২২ (৪১২৫)
মোহাম্মদ ইরফান - ২০ (৩৩৪০)
প্রাভিন কুমার - ১৯ (৩৬৯৫), ক্রিকইনফো

  • সর্বশেষ