শিরোনাম
◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গত ৫০ বছরে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি হয়েছে ২০ লাখের বেশি: বিশ্ব আবহাওয়া সংস্থা

লিহান লিমা, জেরিন : [২] জাতিসংঘের একটি সংস্থা বলেছে, গত ৫০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা এবং তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। এতে প্রাণ হারিয়েছে ২০ লাখের বেশি মানুষ এবং এর আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩.৬৪ ট্রিলিয়ন ডলার বা সাড়ে তিন লাখ কোটির বেশি।

[৩]বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, তারা আবহাওয়া জল এবং জলবায়ুর চরম অবস্থা থেকে প্রাণহানি এবং আর্থিক ক্ষতির বিস্তৃত পর্যালোচনা করেছে। এই সমীক্ষায় ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত হওয়া ১১ হাজার দুর্যোগ পর্যালোচনা করা হয়, যার মধ্যে রয়েছে ইথিওপিয়ায় হওয়া ১৯৮৩ সালে খরা, যা ৩ লাখ প্রাণহানি ডেকে এনেছিলো এবং ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনা যা ১৬৩.৬১ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি ডেকে এনেছিলো।

[৪]প্রতিবেদনে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে। ১৯৭০ এর দশকের তুলনায় সাম্প্রতিক দশকে দুর্যোগের সংখ্যা প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরো ঘনঘন হচ্ছে।

[৫]ডব্লিউএমও এর মহাসচিব পেটেরি তালাস বলেন, দুর্যোগ বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। তবে দুর্যোগ মোকাবেলা সক্ষমতার উন্নতি হয়েছে কারণে ১৯৭০ এর দশকে প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুর সংখ্যা বছরে ছিলো ৫০ হাজার যা ২০১০ এর দশকে ১৮ হাজার এর কাছাকাছি নেমে এসেছিলো।

[৬]তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্যোগ মোকাবেলা সক্ষমতার বিষয়টি অঞ্চলভেদে ভিন্ন। গত ৫০ বছরে ২০ লাখ মৃত্যুর ৯১ শতাংশই হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে। এখনো ডব্লিউএমও এর ১৯৩টি সদস্য দেশগুলোর মধ্যে মাত্র অর্ধেকের বহুপক্ষীয়-ঝুঁকিপূর্ণ প্রাথমিক সতর্কতা ব্যবস্থা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়