শিরোনাম
◈ অন্যরকম এক প্রধানমন্ত্রী ◈ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: অন্তত ১২ জন নিহত ◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি গাঙ্গুলির মা কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মা নিরূপা গাঙ্গুলি কোভিড আক্রান্ত হয়েছেন।

[৩] ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার (৩০ আগস্ট) রাতেই জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌরভের মাকে। চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড সৌরভের মার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে খবর।

[৪] জানা গেছে, মাকে হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘক্ষণ সেখানে ছিলেন সৌরভও। তারও কোভিড পরীক্ষা হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে। বেশ কয়েক মাস ধরে ক্রমাগত শারীরিক বিভিন্ন সমস্যা ভোগাচ্ছে গাঙ্গুলি পরিবারকে। সৌরভ নিজেও বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন। অ্যাঞ্জিওগ্রাম হয় তার। পরে অ্যাঞ্জিওগ্রাম হয় সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির। এ বার সৌরভের মাকে হাসপাতালে ভর্তি করা হল। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়