শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথা বলতে দিলে আপনাদেরই লাভ, প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ চৌধুরী

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। ডিবিসি

[৩] তিনি বলেন, গণতন্ত্রে আঘাত এলে কথা বলতে হবে। সে কথা বলবেন সাংবাদিকেরা। কিন্তু এখন সাংবাদিকদের মুখে কাপড় বেঁধে দেয়া হয়েছে। সমকাল

[৪] জিয়াউর রহমানের লাশ সেখানে নেই এ বিষয়ে জাফরুল্লাহ বলেন, ‘আমরা কবর নিয়ে রাজনীতি করছি। আমরা উন্মাদ হয়ে গেছি। বিএনপির রাজনীতি নিয়ে আপনারা (আওয়ামী লীগ) অপবাদ করছেন। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয়ায় জিয়াউর রহমানকে প্রমোশন দিয়েছিলেন। তাকে তিরস্কার করেননি। জিয়ার বক্তব্যে আমরা কি অনুপ্রাণিত হইনি? আমি আবেদন করছি, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করবেন না। জিয়াকেও তার মতো (কবরে) থাকতে দিন’। প্রথম আলো

[৫] তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসবো। জিয়াউর রহমানকে তার ভালো কাজের জন্য সমীহ করতে হবে। প্রধানমন্ত্রী, আপনি ইতিহাসকে বাঁচান’।

[৬] আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে তিনি বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তাদের দায়িত্ব আছে আফগানিস্তানকে ভালো পথে আনার’।

[৭] বিএনপির নেত্রী এখনো কার্যত জেলে আছেন মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে দিয়ে বিএনপিকে দাঁড় করানো সম্ভব। তাকে জামিন দিতে হবে। বাংলানিউজ ২৪

[৮] প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, আপনি বিশ্ব রাজনীতিতে অবদান রাখুন। রোহিঙ্গাদের এনে ভালো কাজ করেছেন, সমস্যাও করেছেন। এটা সমাধান করুন। সম্পাদনা: হাসান হাফিজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়