শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

সাদেক আলী: [২] গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরো পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুজন, করোনার উপসর্গ নিয়ে দুজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

[৩] এদিকে রোগী কমে আসায় আরেক দফা শয্যা কমানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে। ৪১৮ থেকে নামিয়ে এই ইউনিটের শয্যা এখন ২৮। ১২টি ওয়ার্ডের পরিবর্তে এখন থেকে আটটি ওয়ার্ডে চলবে করোনার চিকিৎসা।

[৪] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে নাটোর ও পাবনার একজন করে মারা গেছেন।

[৫] আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

[৭] পরিচালক আরও জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৬১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়