শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৬:১৪ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

নিউজ ডেস্ক: চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। সোমবার দিবাগত রাত ২টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর কর্তৃপক্ষ টিকাগুলো গ্রহণ করেছে।

এদিকে পূর্ব ঘোষণা থাকলেও সোমবার দেশে এস পৌঁছেনি যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা। সোমবার (৩০ আগস্ট) দুপুরে ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার চালান নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। আগামী ১ সেপ্টেম্বর বিকেলে টিকার এ চালান ঢাকায় পৌঁছাবে।

বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মর্ডানা এবং এস্ট্রোজেনেকার টিকা করোনা প্রতিরোধে দেশের নাগরিকদের দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়