শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন দেশীয় অস্ত্রসহ আটক

নেয়ামূল হক : [২] মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়নের ছাত্রলীগ এর বর্তমান কমিটির  যুগ্মসাধারণ সম্পাদক  নাসির উদ্দিন কে অস্ত্রসহ আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে কর্মরত আনসার বাহিনী সদস্যরা। সন্দেহ ভাবে আটকের পর তল্লাশি করে তার নিকট ১টি দেশীয় অস্ত্র সুইচগিয়ার পাওয়া যায়।

[৩] তথ্য মতে, জানা যায় শনিবার রাত আনুমানিক আট ঘটিকার সময় গজারিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন এর সামনে সন্দেহাতীত ঘুরাঘুরির সময় নাসির উদ্দিন ও সঙ্গীয় অটোচালকে আটক করে কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা। আটককৃত নাসির উদ্দীন হোসেন্দী ইউনিয়ন এর হোসেন্দী আশ্রাবদী গ্রামের খোকন মিয়ার ছেলে।

[৪] গজারিয়া থানা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, আটক নাসির উদ্দিনকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার  বাসভবনের সামনে থেকে  আনসার সদস্যরা আটক করেছে। আটকের পর নাসির উদ্দীনকে আনসার সদস্যরা গজারিয়া থানায় হস্তান্তর করেন।

[৫] হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মো. রিফাত হোসেন জানান, আটক নাসির উদ্দিন হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ এর বর্তমান  কমিটির যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

[৬] বিভিন্ন অনুসন্ধানে জানা যায় অটোচালক আল হাসান আশ্রাবদী গ্রামের প্রবাসী-আলাল মিয়ার ছেলে। এবং স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত, মহামারী করোনার কারনে স্কুল বন্ধ থাকায় প্রতিদিনকার মত অটো নিয়ে রোজগারের জন্য যাত্রী নিয়ে বেড়িয়ে যায়।

[৭] গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান দস্যুতার অপরাধে ৩৯২ ধারায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ