শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাচ ফিক্সিং, আরামবাগ ক্রীড়া সংঘের ২০ ফুটবলার ও কর্মকর্তা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশে প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে ২০ জন ফুটবলার ও কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে আরামবাগ ক্রীড়া সংঘকে দুই বছরের জন্য প্রথম বিভাগে নামিয়ে দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

[৩] ক্লাবটির অনৈতিক কার্যকলাপের প্রমাণ পেয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনও। এএফসির নির্দেশনা পেয়ে ক্লাবটির বিরুদ্ধে অধিকতর তদন্ত করেন বাফুফে। পরে সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে বাফুফের পাতানো খেলা সনাক্তকরণ কমিটি স্পট ফিক্সিংয়ের প্রমাণ পায়। পরে তদন্ত প্রতিবেদন ডিসিপ্লিনারি কমিটিতে জমা দিলে তারা ক্লাবটিকে বহিস্কার করেন। একই সঙ্গে দেশি-বিদেশি ফুটবলারসহ ক্লাবটির কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়।

[৪] ম্যাচ পাতানোর দায়ে ফুটবলে আজীবন নিষিদ্ধ হয়েছেন আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এম স্পোর্টস এর স্বত্বাধিকারী মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ট্রেনার ভারতের মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন।

[৫] দশ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের সঞ্চয় বোস (সাবেক ফিজিও) ও প্লেয়ার এজেন্ট আজিজুল শেখ। ৫ বছরের জন্য নিষিদ্ধ থাকবেন ক্লাবটির খেলোয়াড় আপেল মাহমুদ। তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আবুল কাশেম মিলন, আল আমিন, মো. রকি, জাহিদ হোসেন, রাহাদ মিয়া, সৈকত, শামীম রেজা, অস্ট্রেলিয়ান স্মিথকে। দুই বছরের ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা ও নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টোফারকে নিষিদ্ধ করেছে বাফুফে। বিএফএফ, ঢাকাটাইমস

  • সর্বশেষ