শিরোনাম
◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে প্রথম ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-৩ শনাক্ত: গবেষক ড. সেলিম খান

শাহীন খন্দকার: [২] দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ অবস্থার মধ্যেই রোগীদের শরীরে শনাক্ত হয়েছে ডেঙ্গুর নতুন একটি ধরন। ডেনভি-৩ নামের এই ধরনটিতে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকাবাসী।

[৩] রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এ তথ্য জানায়। বিসিএসআইআরের আইএফআরডি অডিটোরিয়ামে আয়োজিত ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান জানান, ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ডেঙ্গুর এই নতুন ধরন শনাক্ত করা হয়েছে।

[৪] এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, দেশে প্রথম ডেঙ্গুর ডেনভি-৩ ধরন শনাক্ত হয় ২০১৭ সালে। এর আগে শনাক্ত হওয়া বাকি দুই ধরনের (ডেনভি-১ ও ২) বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তিনি আরও বলেন, ডেনিভি-৩ ডেনভি-১ ও ২ এর চেয়ে বেশি ভয়ঙ্কর।

[৫] তাই এই দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াদের মধ্যে কেউ ডেনভি-৩ তে আক্রান্ত হলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে। এবার ডেঙ্গুর এই ধরনেই আক্রান্ত বেশি। ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-৩, ঢাকায় সংক্রমণ বেশি হওয়াতে দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ অবস্থার মধ্যেই রোগীদের শরীরে শনাক্ত হয়েছে ডেঙ্গুর নতুন একটি ধরন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ