শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে একের পর এক ধরা পড়ছে বিরল প্রজাতির ব্লাক মার্লিন ফিস

উত্তম কুমার: [২] বঙ্গোপসাগরে জেলেদের জালে একের পর এক ধরা পড়ছে বিরল প্রজাতির মাছ। এ জাতীয় মাছ এর আগে কখনো ধরা পড়েনি। আর এ মাছের নামও তাদের জানা নেই। আইস বিহীন, দেখতে কলো রংয়ের এবং লম্বা ঠোঁট অকৃতির।

[৩] শনিবার (২৮ আগস্ট) বিকালের দিকে এ বিরল প্রজাতির মাছগুলো মৎস্য বন্দর মহিপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে জেলেরা।

[৪] মৎস্য কর্মকর্তা বলছেন এগুলো ব্লাক মার্লিন ফিস। সাধারণত দেশের সাগর কিংবা নদীতে বিচরন করে না। এ মাছ প্রশান্ত মহাসাগার ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়।

[৫] স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গভীর সমুদ্রে জেলে আনিস মাঝির জালে ৪টি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। এরমধ্যে একটির ওজন প্রায় ৪ মন। অপর তিনটি ছোট আকারের। মাছগুলো নাম প্রথমে কেউ বলতে পারেনি। মৎস্য বন্দর মহিপুর বাজারে বড় মাছটি ২৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া ছোট আকারের তিনটি ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে।

[৬] এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই জেলের জালে অন্তত ১৫টি পাখি মাছ ধরা পরেছে। এগুলোও স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে।

[৭] জেলে মো.আনিস মাঝি বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় জাল থেকে তুলতে তাদের বেশ কষ্ট হয়েছে।

[৮] পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো.এমদাদুল্লাহ বলেন, এ মাছগুলো বিদেশে অনেক চাহিদা রয়েছে।

  • সর্বশেষ