শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের লোহাগড়ায় ২ বন্যহাতি উদ্ধার, ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, পদুয়া রেঞ্জ, টংকাবতী বিটের সেগুন বাগান নামক এলাকায় অবৈধ উপায়ে ২ টি বন্যহাতি পাচারকালে পাচারকারী দলকে আটকে দিয়ে পদুয়া রেঞ্জ হেফাজতে আনতে সক্ষম হয় বন বিভাগ।

[৩]রোববার (২৯ আগস্ট) সকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পাচারের সময় চট্টগ্রামের লোহাগড়া উপজেলা থেকে দুটি হাতি উদ্ধার করেছে বন বিভাগ।

[৪] তিনি বলেন, গতকাল রাতে ট্রাকে করে একটি পুরুষ ও একটি নারী হাতি পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের টঙ্কাবতী বিট থেকে হাতি দুটি উদ্ধার করা হয়।

[৫] হাতি দুটিকে বান্দরবান থেকে ডুলাহাজরা সাফারি পার্কে নেওয়া হচ্ছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়