শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদো চলে যাওয়ার পরের ম্যাচেই নবাগত এম্পোলির কাছে হেরে গেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] জুভেন্টাসের হতাশা যেনো কাটছেই না। সিরি’আ রিগের প্রথম রাউন্ডের ম্যাচে জিততে পারেনি। কোনোমতে ড্র নিয়েই মাঠ ছেড়েছে তারা। এবার জয়ের স্বপ্নে মাঠে নামলেও তাতে বাধ সাধে নতুন দল এম্পোলি। রীতিমত চমক দেখিয়ে তারা জুভেন্টাসকে হারিয়ে দেয়। বাকি সময় লড়াই করেও গোল শোধ দিতে পারেনি মাসিসমিলিয়ানো আল্লেগ্রির দল। দারুণ এক জয় নিয়ে ফিরল নবাগত এম্পোলি।

[৩] জুভেন্টাসের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার (২৮ আগস্ট) রাতে সেরি আর ম্যাচে ১-০ গোলে জিতেছে এম্পোলি। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর প্রথমবার খেলতে নেমেই হারের তেতো স্বাদ পেল জুভেন্টাস।

[৪] গত মৌসুমটা তাদের কেটেছিল হতাশায়। ইন্টার মিলানের কাছে শিরোপা খুইয়ে সেরি আয় শেষ হয় তাদের টানা নয় মৌসুমের আধিপত্য। কোচ আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করে দ্বিতীয় দফায় দলটির দায়িত্ব দেওয়া হয় আল্লেগ্রিকে। ৫৪ বছর বয়সী এই ইতালিয়ানের হাত ধরে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের দেখাই মিলল না।

[৫] প্রথম রাউন্ডে উদিনেজের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পর গোলরক্ষকের দুই ভুলে ২-২ ড্র করেছিল জুভেন্টাস। অন্যদিকে, লাৎসিওর বিপক্ষে ৩-১ গোলে হেরে শুরু করা এম্পোলি পেল প্রথম জয়। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমে গেছে জুভেন্টাস। শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে লাৎসিও শীর্ষে, গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে আছে। - জি নিউজ/ রোমটাইমস

  • সর্বশেষ