শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ২

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে(২০) ধর্ষণের অভিযোগে পুলিশ গত শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একাটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের গাজীপুর কোট হাজতে পাঠানো হয়েছে।

[৩] গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালিয়াকৈরের বড়ইতলীর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান শিহাব(২১), ও কালিয়াকৈরের শিমুলতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন(২৮)।

[৪] পুলিশ ও ধর্ষিতার পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ পরিবারের সঙ্গে অভিমান করে চট্টগ্রাম থেকে গত বুধবার রাত ৩ টার দিকে ওই তরুণী বাসে করে কালিয়াকৈরের চন্দ্রায় আসেন। তিনি বাস থেকে নামার পর বাসের চালক মেহেদী হাসান শিহাব জানতে পারেন, ওই তরুণী চট্টগ্রাম থেকে অভিমান করে এখানে চলে এসেছে। এ অবস্থায় ওই তরুণীর কোথাও থাকার জায়গা না থাকায় বাসের চালক ওই তরুণীকে বুঝিয়ে পাশের ডাইনকিনি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি বাড়িতে তাকে রাতে থাকার ব্যবস্থা করে দেন। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে সেখান থেকে এলাকাটির ছানোয়ার হোসেনের ভাড়া বাসায় নিয়ে যান শিহাব। সেখানে তরুণীকে শিহাব ও ছানোয়ার দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করে এবং আটকে রাখে।

[৫] বিষয়টি স্থানীয় ওয়ার্ড কমিশনার জানতে পেরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গত শুক্রবার (২৭ আগস্ট) ডাইনকিনি এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার এবং অভিযুক্ত বাসের চালক মেহেদী হাসান শিহাব এবং ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

[৬] কালিয়াকৈর থানার (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই তরুণীকে উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে আসামিদের গাজীপুর কোট হাজতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়