শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

মো. ইমরান হোসেন: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই পথচারী নারী নিহত হয়েছেন।

[৩] শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- সোনারগাঁয়ের মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)। স্থানীয় নববধূ সিনথিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা।সম্পর্কে তারা সিনথিয়ার নানী ও দাদী।

[৫] কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুজন নারী নিহত হওয়ার খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৬] পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। গাড়িটি ও তার চালকের খোঁজ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়