শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ১০:৪২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ২৭ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] থেমে থেমে করোনায় আবারও বৃদ্ধি পাচ্ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে সংকট দেখা দিচ্ছে অক্সিজেনের। চাপ সামলাতে হিমশিক খাচ্ছেন চিকিৎসকরা। এমতাবস্থায় দেশের বিভিন্ন জেলা থেকে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

[৩] গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে ৮, সাতক্ষীরায় ৬, বরিশালে ৬, কুষ্টিয়ায় ৩ ও ঠাকুরগাঁয়ে ২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। যমুনা ও একাত্তর টিভি, নিউজ২৪

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৬২ নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২০ হাজার ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৯ জন। করেনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন দুই হাজার ৮১৭ জন রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়