শিরোনাম
◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ? ◈ ইরান ইরানই আছে, ঝুঁকিতে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১

মারুফ মালেক: [২] রাজধানীর মিরপুর-১১ এর আদর্শনগরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোজিনা (২৬) নামে একজন দগ্ধ হয়েছেন।

[৩] শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

[৪] দগ্ধ রোজিনার বোন তানিয়া বলেন, আমার বোন সকালে রান্না করতে গিয়ে ম্যাচ দিয়ে চুলা জ্বালাতেও গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে সে দগ্ধ হয়। তার অবস্থা ভালো নয়।

[৫] বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, দগ্ধ রোজিনাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। তার শরীরে ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। -ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়