শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসিক চাপ কমাতে খাবেন যেসব খাবার

স্বাস্থ্য ডেস্ক: মানসিক চাপের বড় কারণ কোর্টিসোল হরমোনের ক্ষরণ। করোনাভাইরাস মহামারীতে মানসিক সমস্যা আর্শ্চজনক হারে বেড়েছে। প্রায় সবাই কমবেশি কোনো না কোনো বিষয়ে চিন্তায় থাকি, বা মানসিক চাপে ভুগি। সমস্যা বাড়াবাড়ি জায়গা গেলে চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নিতেই হবে। তবে ঘরোয়া উপায়ে এই চাপ কিছুটা কমানো সম্ভব। বার্তা২৪

এমন কিছু খাবার আছে যা স্ট্রেস কমাতে সাহায্যে করে। জেনে নিন সেই খাবারগুলো সর্ম্পকে-

মিষ্টি আলু: মানসিক চাপের বড় কারণ কোর্টিসোল হরমোনের ক্ষরণ। মিষ্টি আলু এই হরমোনের ক্ষরণের পরিমাণ কমায়। যা মানসিক চাপ দূরে রাখে ফলে মন ভাল থাকে।

ডিম: এতে বহু ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে এতে। তার সঙ্গে আছে কোলাইন বলে একটি উপাদান। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে। মানসিক চাপ কমায়।

সামুদ্রিক মাছ: স্যামন বা ওই জাতীয় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ভিটামিন ডি থাকে। এই দু’টিও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

রসুন: বহু গবেষণা থেকেই প্রমাণিত রসুনের বেশ কিছু উপাদান উদ্বেগ এবং অবসাদ থেকে মনকে দূরে রাখে।

ব্রকোলি: এটিতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে। সেটি অবসাদের পরিমাণ কমায়। এবং মন শান্ত করে।

ছোলা: এটি শুধু খেতেই ভাল নয়, এই ছোলা মস্তিষ্কের জন্যও খুবই উপকারি। এর এল-ট্রিপটোফান নামক উপাদান মন ভাল করে দেয়।

ক্যামোমাইল চা: এই চায়ের বেশ কিছু উপাদান ঘুমোতে সাহায্য করে। রাতে এই চা খেলে ঘুম ভাল হয়। ফলে মনও ভাল থাকে।

  • সর্বশেষ