শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১১:৩৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনবিআরকে ফেসবুক-গুগলের ভ্যাটের তথ্য দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নিউজ ডেস্ক: দেশের অনুমোদিত ব্যাংকগুলোকে গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ এ ধরনের অনাবাসী সেবা প্রতিষ্ঠান থেকে কর্তন করা ভ্যাট বা মূসক বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইত্তেফাক

এনবিআরের চাহিদার প্রেক্ষিতে আজ বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, গত ২৪ জুন জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় অনাবাসী কর্তৃক সরবরাহকৃত সেবার বিপরীতে কর্তিত মূসক-এর মাসিক হিসাব বিবরণী দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী অনাবাসী ফেসবুক, গুগল, অ্যামাজনসহ এ ধরনের অনাবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে কর্তন করা মূসক-এর প্রতি মাসের হিসাব বিবরণী পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি রিপোর্ট ফরমেট তৈরি করেছে। অনাবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো অর্থের ওপর উৎসে কর্তিত মূসকের প্রতি মাসের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাতে নির্দেশ দিলো কেন্দ্রীয় ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়