শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১১:৫০ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

নিউজ ডেস্ক: সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াতে নঈম নিজামের দেয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পাদক পরিষদের পাঠানো বিবৃতিতে বলা হয়, পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

সভায় সম্পাদক পরিষদ ও পরিষদের সভাপতির বিরুদ্ধে নঈম নিজামের করা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করা হয় এবং সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত সবার ঐকমত্যের ভিত্তিতে করা হয় বলে পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে পরিষদের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দীন আহমদ জানান, পরিষদের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী নঈম নিজামকে সভায় আনতে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সেটি সম্ভব হয়নি।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ফাইনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শাহ হোসেন ইমাম, দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক, দ্য ইনডিপেনডেন্টের সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

  • সর্বশেষ