শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সংগঠক আটক

সুজন কৈরী: [২] মৌলভীবাজার সদরের জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্য মো. আজিজুর রহমান জাহিনকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

[৩] বুধবার ভোর রাতে চালানো এই অভিযানে আটককৃতের ৩-৪ জন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়ে এটিইউ। আটকের সময় আজিজুরের কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট, ২টি সীম কার্ড ও বিপুল পরিমাণ উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফ্টকপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেট বই ও পুস্তিকা জব্দ করা হয়েছে।

[৪] এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার এএসপি ওয়াহিদা পারভীন বলেন, আটক আজিজুর তার ফেসবুক আইডি ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ, গণতন্ত্র ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন পোস্টের মাধ্যমে সহযোগীদের জঙ্গিবাদী কার্যক্রমে উদ্ধুদ্ধ, জিহাদের প্রশিক্ষণের আহবান জানাতেন। তএছাড়া সদস্য সংগ্রহ এবং বিভিন্ন উগ্রবাদী বই, স্ক্রিনশট ও উগ্রবাদী ভিডিও আদান-প্রদান করতেন। কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই ছিলো তাদের সংগঠনের মূল উদ্দেশ্য।

[৫] এটিইউ’র এসপি (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, আটক আজিজুর ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে আনসার আল ইসলামের মতবাদ প্রচারের জন্য প্রচারণা চালাতেন। এজন্য তিনি বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরী করে অনলাইন ও সরাসরি তার সহযোগীদের মধ্যে বিতরণ করতেন।

[৬] তিনি আরও বলেন, আজিজুর ও তার সহযোগীরা নিয়মিত গোপনে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে মিলিত হতেন। অনলাইনে আনসার আল ইসলামের উগ্রপন্থী মতাদর্শ প্রচার প্রচারণা চালচ্ছিলেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন সিকিউরড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা, অনলাইন সম্মেলন ও অনলাইন ভিত্তিক প্রচারণা চালাতেন। গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহতি, জননিরাপত্তা বিপন্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং প্রচারণা চালাচ্ছিলেন। আটক আজিজুর ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে মৌলভবিাজার সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়