শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে ইসমাইল (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] ইসমাইল ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের পাওয়ার টিলার বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে ধোয়ার পর মটরের সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হন ইসমাইল। বাড়িতে ফিরতে দেরি দেখে তার স্ত্রী পুকুর পাড়ে গিয়ে দেখেন স্বামী অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার ডাক চিৎকারে পরিবার'সহ স্থানীয়রা এসে ইসমাইলকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করে।

[৫] দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়