শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকত্ব আইনে সংশোধন এনে রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে চায় মিয়ানমারের ঐক্য সরকার

আসিফুজ্জামান পৃথিল: [২]দেওয়া হবে সব নাগরিক সুবিধা, সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র [৩] মিয়ানমারের নির্বাসিত সরকার এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের অধিকার সুরক্ষার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিলো। এর আগের দু দফায় তারা বলেছিলো, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় সব ধরনের সহযোগিতা করবে এনইউজি। পরেরটিতে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া, তাদের মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানো, তাদের ওপর নৃশংসতার বিচারের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি তাদেরকে এনইউজির সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিলো। এবারই প্রথম জোর দেওয়া হলো নাগরিকত্ব আইন বদলানোয়। রয়টার্স

[৪] বিবৃতিতে মিয়ানমারের নির্বাসিত সরকার অঙ্গীকার করেছে, রোহিঙ্গাসহ অন্য নৃতাত্তি¡ক গোষ্ঠীগুলোর ওপর সেনাবাহিনী পরিচালিত নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাবে তারা। তারা বলছে, চার বছর আগে রোহিঙ্গাদের ওপর নারকীয় নৃশংসতা চালানো হয়েছিল। ওই নৃশংসতার মধ্য দিয়ে তাদের বিপুলসংখ্যক প্রতিবেশী দেশে যেতে বাধ্য করার ঘটনায় এনইউজি গভীরভাবে মর্মাহত। রেডিও ফ্রি এশিয়া

[৫] বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করে একটি নতুন আইন চালু করা যায়। যেটার ভিত্তি হবে মিয়ানমারের নাগরিক কিংবা যেকোনো জায়গায় মিয়ানমারের নাগরিকের ঘরে জন্মানো কেউ নাগরিক বিবেচিত হবেন। এ ছাড়া প্রত্যাবাসনের প্রক্রিয়ার সময় নাগরিকত্ব যাচাইয়ের কার্ড দেওয়া বাতিল করার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে।’

[৬] যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ‘রোহিঙ্গাসহ মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতে এই ঘোষণা জরুরি ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়