শিরোনাম
◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ভারত বিমান চলাচল বন্ধ হওয়ায় লোকসানে ভারতের একাধিক খাত

সুমাইয়া ঐশী: [২] করোনার কারণে বর্তমানে এই দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ আছে। ফলে বাংলাদেশ থেকে কোনো পর্যটক বা রোগী ভারতে যেতে পারছে না, এতে করেই কলকাতা ও চেন্নাইয়ের পর্যটন খাতসহ হাসপাতাল ও ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। লোকসানে দিন গুনছে এসব খাত। টাইমস অব ইন্ডিয়া

[৩] কলকাতার নিউ মার্কেটে মোট গ্রাহকের ৫০ শতাংশই থাকে বাংলাদেশি। একই সঙ্গে কলকাতার নির্দিষ্ট কিছু অঞ্চলের হোটেল ও গেস্ট হাউজের ৭০ শতাংশ গ্রাহক বংলাদেশি এবং পরিবহন খাতে কিছু অঞ্চলে বাংলাদেশের অবদান ৮০ শতাংশ পর্যন্ত।

[৪] অন্যান্য সময় কলকাতার এএমআরআই হাসপাতালে প্রতি মাসে ৩ হাজার বাংলাদেশি রোগী চিকিৎসা নিতে যান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনার মধ্যে এখন পর্যন্ত সংখ্যা ৩০০-৪০০টি ভিসা আবেদন পেয়েছেন তারা। বিমান চালু হওয়ার পর সেসব রোগী ওই হাসপাতালে যেতে পারবেন। একই অবস্থা চেন্নাই ও কলকাতার অন্যান্য হাসপাতালগুলোর। ফলে বড় অংকের ক্ষতির মধ্য দিয়ে যেতে হচ্ছে হাসপাতালগুলোকে। যতো দ্রুত সম্ভব আবারো চালু হোক দুই দেশের যোগাযোগ ব্যবস্থা, সেই দাবি জানিয়েছে এসব খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ