শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পানিবন্দী হাজার হাজার মানুষ

হারুন-অর-রশীদ: [২] জেলার পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

[৩] সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মার পানি তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

[৫] এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে জেলা সদরসহ কয়েকটি উপজেলার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

[৬] পানি বাড়ার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগ্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। একই সঙ্গে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সঙ্কট। নষ্ট হয়েছে বীজতলাসহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত।

[৭] চর মাধবদিয়া ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম বলেন, বন্যায় আমাদের ঘরে পানি ঢুকে পড়েছে। চুলায় আগুন জ্বালানোর মতো কোনো জায়গা নেই। এ জন্য শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ সহায়তা করতে আসেনি।

[৮] নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমুদ্দিন মতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কবির শেখ বলেন, আমার বাড়ির আশপাঁশের সব বাড়ি তলিয়ে গেছে। আমার উঠোনেও পানি। এইভাবে পানি বাড়লে ভিটেমাটি ছেড়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।

[৯] জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এ বছর বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আগামী সপ্তাহ থেকে পানি কমতে শুরু করবে। তবে এখন পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের পাঁশের নিচু এলাকাগুলোত পানি উঠেছে। পানিবন্দি পরিবারের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি সেবা ৩৩৩ নম্বরে কেউ ফোন করলেও তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

[১০] ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরও ২-৩ দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে পানি আবার কমতে শুরু করবে।

[১১]  ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাইতো পানিবন্দীদের সহায়তায় কাজ করছে প্রশাসন।

[১২] তিনি বলেন, বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়