শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক

বাবুল আক্তার : [২] যশোরের চৌগাছায় আরশাদ আলী (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (২৩ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধারপুর গ্রামের চতুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরশাদ পার্শ্ববর্তী গয়ড়া গ্রামের হাকিম মোড়লের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার পেশা নারিকেল গাছ পরিস্কার করা।

[৪] স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেন ও প্রতিবেশিরা জানিয়েছেন, আরশাদ আলী সোমবার সকাল ৮ টার দিকে একই ইউনিয়নের গদাধারপুর গ্রামের চতুর আলীর বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করছিলো। এসময় আসাবধানতা বসত নারিকেল গাছের পাতা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে গাছ বিদ্যুতায়িত হয়ে গাছের উপরেই ঝুলে থাকে আরশাদ আলী। পরে বিদ্যুৎ অফিসে ফোন করে লইন বন্ধ করে স্থানীয়দের সহযোগীতায় বিদ্যুতে ঝলসে যাওয়া মরদেহ নিচে নামানো হয়।

[৫] স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বলেন, আমি শুনেছি আমার ইউনিয়নে একজন নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মরাগেছে।

[৬] চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়