শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর পল্লবী এলাকা থেকে শনিবার অস্ত্রধারী ও ১৮ মামলার আসামি আমিন আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়েছে।

[৩] রোববার র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। তিনি অস্ত্র প্রদর্শনসহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করছিলেন। তিনি অস্ত্রসহ তার দলবল নিয়ে এলাকায় মহড়া দিতেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা দাবি করতেন। কেউ দিতে না চাইলে তিনি ভুক্তভোগীকে মারধরসহ গুরুতর জখম করে তার কাছ থেকে জোর করে চাঁদার টাকা আদায় করতেন। অস্ত্রধারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কোনও কথা বলতে সাহস করতেন না। কেউ যদি কোনও অভিযোগ করতেন তাহলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতেন।

[৪] গ্রেপ্তার আমিনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়