শিরোনাম
◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে নকল ভ্যাকসিনের ছড়াছড়ি, সতর্ক করলো হু

সুমাইয়া ঐশী: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এনিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সাবধান করে চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জুলাই এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডের নকল টিকা বাজেয়াপ্ত করা হয়েছে। উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট নিজেও নকল টিকাগুলোকে শনাক্ত করেছে। ফলে জনস্বাস্থ্যে এর মারাত্মক প্রভাব নিয়ে ভারতকে সতর্ক করেছে হু।

[৩] এসব নকল টিকা সম্পর্কে খুব বেশি তথ্য জানা সম্ভব হয়নি। ব্যাচ নম্বর অস্পষ্ট থাকায় এগুলো কোথা থেকে উৎপাদিত হচ্ছে তা উদ্ধার করা যায়নি। এ সমস্ত ভ্যাকসিন কি কি উপাদান দিয়ে তৈরি তাও অস্পষ্ট।

[৪] হু এর সতর্কবার্তার আগে থেকেই করোনার নকল টিকা নিয়ে অবগত ভারত। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নকল টিকা প্রয়োগের অভিযোগ এসেছে, টিকা নিয়ে দুর্নীতির অভিযোগও কম নয়। এর জেরে গত জুনে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার। হু নতুন করে চিঠি পাঠিয়ে এনিয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়