শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার ‘দুঃখজনক, বিপজ্জনক এবং অপ্রয়োজনীয়: টনি ব্লেয়ার

লিহান লিমা: [২] একটি জাতি-নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রায় দুই দশকের যুদ্ধের অবসান ঘটেছে চরম অপরিকল্পিত ও বিশৃঙ্খল অবস্থায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন সামরিক বাহিনীর ‘সীমাবদ্ধতা’ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আফগানিস্তান। আল জাজিরা

[৩] যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি বেøয়ার কাবুলের পতনের পর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারকে ‘দুঃখজনক, বিপজ্জনক এবং অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করে বলেন, ‘আজীবনের যুদ্ধের সমাপ্তির মতো একটি গ্লোগান শেষ করার জন্যই কেবল এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’

[৪] ব্লেয়ার আরো বলেন, ‘আফগানিস্তান ইস্যুতে শুরু থেকেই কৌশলগত ভুল ছিলো। কিন্তু ভুল শোধরানোর প্রক্রিয়ায় আরো বড় ভুল করা হয়েছে। গত ২০ বছরে সত্যিকার অর্থেই যেটুকু অর্জিত হয়েছিলো তা এখন হারানোর মুখে। এতে জিহাদী গোষ্ঠিগুলো উল্লাস করবে। রাশিয়া, চীন ও ইরান সুবিধা নেবে। পশ্চিমা নেতাদের দ্বারা বলা প্রতিশ্রæতিগুলো এখন আর অন্য দেশগুলো মূল্যায়ন করবে না।’

[৬] জর্জ ডবিøউ বুশ এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন টুইট বার্তায় বলেন, ‘ট্রাম্প বাইডেনের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত সবচেয়ে বড় ভুল। বেইজিং ও মস্কো হাসছে। তেহরান ও পিয়ংইয়ং দেখেছে চরম শত্রুকে পরাজিত করার মার্কিন সক্ষমতা কতটা দুর্বল।’ বিবিসি

[৭] সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে বাইডেনকে একহাত দিয়ে বলেছেন, ‘এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। আফগানিস্তান থেকে বাইডেনের বোকামি প্রস্থান কোনো জাতির নেতার দ্বারা হওয়া সবচেয়ে জঘন্য অযোগ্যতার নিদর্শন।’ যদিও ট্রাম্প প্রশাসনই তালেবানের সঙ্গে মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার আলোচনা শুরু করেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়