শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পক্ষে বললেন আর্জেন্টিনাইন সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: [২] দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে ফিফা। ভক্ত-সমর্থকদের আরও বেশি আনন্দ দেয়ার জন্য এমন উদ্যোগ। এই পরিকল্পনার পক্ষে-বিপক্ষে মত রয়েছে অনেক। এবার এই আলোচনায় যগ দিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো। ফিফার পক্ষেই নিজের ভোটটা দিয়েছেন।

[৩] বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের বেশি বেশি জাতীয় দলের জার্সিতে দেখার জন্য এমন আয়োজনের চিন্তা করছে ফিফা। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিন্ধান্ত হয়নি। কিন্তু এরই মধ্যে বিশ্বের ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত এ পরিকল্পনাকে ঘিরে।

[৪] ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বেশিরভাগ জাতীয় দলের ফুটবল ফেডারেশনই দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে। এছাড়া বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার, যিনি বর্তমানে ফিফার ফুটবল ডেভেলপমেন্টের প্রধান, তিনিও দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে জনমত গঠন করে চলেছেন।

[৫] সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মাচেরানোকেও সঙ্গে পেলেন ইনফান্তিনো-ওয়েঙ্গাররা। প্রাথমিকভাবে মাচেরানোও এই পরিকল্পনায় রাজি ছিলেন না। তবে ওয়েঙ্গারের সঙ্গে বিশদ আলোচনা করে তিনিও এখন চান, বিশ্বকাপ যেন দুই বছর পরপরই হয়। গোল ডটকম, অধিকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়