শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানের রাজত্ব শুরু হওয়ায় মেয়েদের খেলাধুলার অধিকার শেষ, বললেন ক্রীড়াবিদ মিনা আসাদি

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তানে তালিবানদের রাজত্ব শুরু হওয়ার পর থেকেই ভয়ে তটস্থ মিনা। যদিও তিনি আফগানিস্তানে থাকেন না, তবু দেশের মহিলা ক্রীড়াবিদদের নিয়ে চিন্তায় রয়েছেন মিনা আসাদি।

[৩] এবার দেশের মহিলা ক্রীড়াবিদদের সব স্বপ্ন শেষ হতে চলেছে। এমনটাই মত আফগানিস্তানের ক্রীড়াবিদ মিনা আসাদির। মিনা হলেন ক্যারাটেতে আফগানিস্তানের জাতীয় চ্যাম্পিয়ন। মহিলা ক্যারাটে খেলোয়াড় ও কোচ হিসাবে গোটা বিশ্বে তার নাম ডাক রয়েছে। আফগানিস্তানে তালিবানদের রাজত্ব শুরু হওয়ার পর থেকেই ভয়ে তটস্থ রয়েছেন মিনা। যদিও তিনি আফগানিস্তানে থাকেন না, তবু দেশের মহিলা ক্রীড়াবিদদের নিয়ে চিন্তায় রয়েছেন তিনি।

[৪] তালিবানদের আগ্রাসনের পরে নতুন করে কোনও আশাই আর দেখতে পাচ্ছেন না মিনা আসাদি। তার মতে, দেশের মহিলা ক্রীড়াবিদদের সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তিনি জানান, আমি বিধ্বস্ত। সব আশা শেষ হয়ে গিয়েছে আমার। আফগানিস্তানের মানুষের অবস্থাও একইরকম। দেশে তালিবান রাজত্ব শুরু হওয়ার পর থেকে মেয়েদের খেলাধুলার অধিকার শেষ হয়ে গিয়েছে। এমনটাই মনে করছেন মিনা আসাদি। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ