শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার জাপান থেকে দেশে আসছে ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা

মিনহাজুল আবেদীন: [২] কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের চতুর্থ চালান শুক্রবার (২০ আগস্ট) ঢাকার উদ্দেশ্যে টোকিও ছেড়েছে। জাপানের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। ডিবিসি টিভি

[৩] এই টিকা শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। টোকিও বাংলাদেশ দূতাবাস শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। প্রথম আলো

[৪] জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালানটি নিয়ে ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

[৫] দূতাবাস জানায়, জাপা‌নের উপহা‌রের ৩০ লাখ টিকার ম‌ধ্যে এ চালানসহ মোট ২৪ লাখ টিকা বাংলাদে‌শে পাঠা‌নো হ‌য়ে‌ছে। গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সর্বশেষ গত ২ আগস্ট আসে উপহা‌রের আরো ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। ইত্তেফাক

[৬] এদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। ঢাকা পোস্ট

  • সর্বশেষ