শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে গাঁজা ইয়াবা ও বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবরীন জেরীন, মাদারীপুর: [২] মাদারীপুর র‌্যাব-৮ কর্তৃক গাঁজা ইয়াবা ও বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

[৩] বৃহস্পতিবার ১৯ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনপাড়া এলাকার মাদবরের বসত বাড়ীতে অভিযান চালিয়ে মো. আবতের মাদবর (৫২) এম এক মাদক ব্যবসাীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, ৮৭ পিস ইয়াবা,একটি বিয়ার ক্যান ও মাদক ক্রয়-বিক্রয়য়ের সর্বমোট ২২,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়য়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সিপিসি ৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনপাড়া গ্রামের আবতের মাদবরের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আবতের মাদবর(৫২) কে গ্রেফতার করা হয় ।

[৫] পরবর্তীতে তার গৃহ তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা, ৮৭ পিস ইয়াবা, একটি বিয়ার ক্যান ও মাদক ক্রয়-বিক্রয়য়ের সর্বমোট ২২,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়য়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

[৬] আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ইয়াবা বিয়ার ও অন্যান্ন আলামতসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্তে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে

 

 

 

 

 

  • সর্বশেষ