শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে যুবক আটক

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে বাবু তালুকদার (২৬) নামের এক যুবক নিজেই ফেঁসে গেছেন। বুধবার গভীর রাতে ওই যুবককে গাঁজা সহ পুলিশ আটক করেছে। আটককৃত বাবু উপজেলার হোগলপাতি গ্রামের আ. রব তালুকদারের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৩] থানা সূত্রে জানা গেছে, উপজেলার হোগলপাতি গ্রামের ব্যবসায়ী দুলাল হাওলাদারকে ফাঁসাতে গত বুধবার রাতে বাবু নিজেই গাঁজা দিয়ে মারধর করে জনৈক মন্টু তালুকদারের ঘরে আটকে রাখে। পরে মন্টু তালুকদার থানা পুলিশে খবর দিলে এসআই তৌফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ বাবু ও দুলাল হাওলাদার দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে।

[৪] মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরলি ইসলাম বাদল জানান, বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বাবু নিজেই গাঁজা দিয়ে দুলাল হাওলাদারকে ফাঁসাতে চেয়েছিলো। দুলাল হাওলাদারের দায়ের করা মামলায় বাবুকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়