শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে এবার তিন সন্তান নীতি আইন পাস হলো

সাখাওয়াত হোসেন: [২] দেশটিতে জন্ম হার বাড়াতে পুরাতন আইনে সংশোধন এনে দেশটির শীর্ষ আইনপ্রণেতারা স্থানীয় সময় শুক্রবার এনপিসির এক সভায় এ আইনটি আনুষ্ঠানিকভাবে পাস করে। ফলে দেশটির যে কোনো দম্পতি চাইলে এখন তিনটি সন্তান নিতে পারবেন। বিবিসি, এনডিটিভি

[৩] মূলত চীনে ১৯৭৯ সালে কার্যকর হয় এক সন্তান নীতি। ফলে দেশটিতে কেউ একের অধিক সন্তান নিতে পারেননি। অনেককে এক সন্তানের অধিক নেওয়ার কারণে শাস্তির মুখোমুখি হতে হয়েছিলো। ফলে দেশটিতে কয়েক প্রজন্মের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

[৪] দেশটিতে জনশক্তির অধিকাংশই বয়স্ক। ফলে ২০১৬ সালে এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি চালু করেছিলো চীন। তবে এরপরেও দেশটিতে শিশু জন্মের হার তেমন বাড়েনি। তাই সর্বশেষ তিন সন্তান নীতি চালু করলো সরকার।

[৫] তবে দেশটির বেশিরভাগ নারী কর্মজীবী হওয়ায় অনেকেই একের অধিক সন্তান নিতে আগ্রহী নয়। সরকার বলছেন, যারা তিন সন্তান নেবে তারা সব ধরনের সুবিধা পাবেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়