শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় শোক দিবস উপলক্ষে এই প্রথম আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে বঙ্গবন্ধুর জন্য মিলাদ মাহফিল

আসাদুজ্জামান বাবুল: জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ ২ এর প্রত্যকটি আশ্রয়ন প্রকল্পে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আলোচনা সভা, মিলাদ মাহফিল, মোনাজাত ও দোয়ার অনুষ্ঠান হয়েছে।

এ সময় আশ্রয়ন প্রকল্প ২ এর অধিনে পাকা ঘরবাড়ী পাওয়া কমপক্ষে পনেরোশত আশ্রয়হীন মানুষ মোনাজাত ও দোয়া করে বঙ্গবন্ধুর বিদেহী আত্নার মাগফিরত কামনা করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ মিলাদ মাহফিল, মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

দেশে এই প্রথম কোন আশ্রয়ন প্রকল্পে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল , মোনাজাত ও দোয়া করে বঙ্গবন্ধুর বিদেহী আত্নার মাগফিরত কামনা করারমতো কোন অনুষ্ঠান গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এমনটা দাবী করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের বলেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির-নিদ্রায় শায়িত সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্হপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৫ আগষ্ট মহান নেতা বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবাষিকী ও জাতিয় শোক দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী উপজেলা, কোটালীপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলাসহ মোট ৫টি উপজেলার বিভিন্ন এলাকার প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরবাড়ী পাওয়া কমপক্ষে ১৪৮৩জন গৃহহীন মানুষ বঙ্গবন্ধুর রুহের মাগফিরত কামনা করে একযোগে দোয়া করেছেন।বাংলাদেশের অন্যকোন জেলা বা উপজেলায় এমন ব্যতিক্রমী কোন অনুষ্ঠান হয়েছে বলে আমার মনে হয়না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়