শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় মাসে ৫ কোটি টাকা ভ্যাট দিলো ফেসবুক

শরীফ শাওন: [২] ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুলাই মাসে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২২ টাকার মূল্য সংযোজন কর (মূসক) জমা দিয়েছে। এর আগে ১৩ থেকে ৩০ জুন পর্যন্ত ১৭ দিনে ২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ৬৭৫ টাকা ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এ পর্যন্ত মূসকের পরিমান দাঁড়ায় মোট ৫ কোটি ৮ লাখ ৮৭ হাজার ৩৯৭ টাকা।

[৩] কমিশনারেটের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানান, নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে শুধুমাত্র ফেসবুক থেকে ভ্যাট পেল সরকার। এ পর্যন্ত ফেসবুক ছাড়াও গুগল, আমাজন ও মাইক্রোসফট মোট চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে।

[৪] ফেসবুক তার তিনটি প্রতিষ্ঠানের নামে এই ভ্যাট জমা দিয়েছে। জুলাই মাসে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ হাজার ৭৮৫ টাকা ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ২ হাজার ২৯৪ টাকার ভ্যাট জমা দিয়েছে। জুন মাসের ১৭ দিনের জন্য প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা, ৪ হাজার ৭০ টাকা এবং ২৫ হাজার ৬ টাকা জমা দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়