শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের মধ্যে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় এক কিশোরী গার্মেন্টস কর্মীকে যাত্রীবাহী বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার ভিকটিমের বড়বোন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যুগান্তর

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভালুকা মডেল থানা পুলিশ বাসচালক ও চালকের ২ সহকারীকে আটক করেছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে ভালুকা সিডস্টোর বাজার থেকে পূর্বপরিচয়ের সূত্র ধরে ফুসলিয়ে কিশোরী মিল শ্রমিক ওই মেয়েকে ময়মনসিংহগামী মায়ের দোয়া পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসে তোলে চালক ও সহকারীরা। রাত ১০টার দিকে ওই কিশোরীকে নিয়ে বাসটি ময়মনসিংহ চুরখাই এলাকায় মহাসড়কের জনৈক কুদ্দুসের গ্যারেজের পাশে বাসটি থামিয়ে রাখে। সেখানে বাসের ভিতরে চালক মামুন (৩০) ও তার সহকারী রহিম (২৫) ও আশরাফুল (২২) সারারাত পালাক্রমে ধর্ষণ করে।

পর দিন সকালে অসুস্থ অবস্থায় বাসচালক রহিম মিয়া ওই কিশোরীকে তাদের জামিরদিয়া এলাকায় লবণকোটা ভাড়া বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তীতে ওই ভিকটিমের বড়বোন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাছান আলীর ছেলে মামুন, ওই উপজেলার বালুকজান গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুর রহিম ও ময়মনসিংহের চূড়খাই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফুল আলম। মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করে।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কিশোরী ওই মেয়েটি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে। এ ঘটনায় আমরা ৩ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি। ২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ