শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল শুরু

মোহাম্মদ হোসেন: [২] লকডাউনে দীর্ঘ দিন চট্টগ্রাম - নাজিরহাট সেশনে ট্রেন বন্ধ থাকার পর ফের চলাচল শুরু হতে যাচ্ছে। করোনাভাইরাস রোধে বিধিনিষেধ শেষে আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে এ রুটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে লাইনের সংস্কারসহ সব রকম প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে।

[৩] উত্তর চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানগামী বেশিভগ যাত্রী শহরে আসা যাওয়া করে থাকেন নাজিরহাট ট্রেনে করে।

[৪] হাটহাজারী দায়িত্বরত স্টেশন মাস্টার জয়নাল আবেদীন এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে এ রুটে সকল ট্রেন চলাচল শুরু হবে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে এ রুটে সকল ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হয়ে প্রতিদিন চলাচল করবে। স্টেশনে কোনো অবস্থাতেই মাস্কবিহীন যাত্রীদের ট্রেনে ঢুকতে দেওয়া হবে না। স্টেশনে প্রবেশ ও ট্রেনেও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা প্রবেশ ও ওঠানামা করা নির্দেশনা দিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ রুটের সব ট্রেনে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে ওঠানামা নির্দেশনা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়