শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদন শুনবেন হাইকোর্ট

সমীরণ রায়: [২] মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর আগামী ২২ আগস্ট থেকে আগাম জামিনের শুনানির পথ উন্মোচন করলো সুপ্রিম কোর্ট প্রশাসন।

[৩] এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি নেওয়া হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলো শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন।

[৪] আগাম জামিনের ক্ষেত্র আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয়, বিধায় করোনা পরিস্থিতে দীর্ঘদিন ধরে এর শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়