শিরোনাম
◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মানবন্ধন

রিংকু রায় : [২] নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলম ও মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাঁদনীর প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল হোসেন রতন, মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিব রহমান বাপ্পী, আতিকুল ইসলাম, ভুক্তভোগী ঝুনু গোস্বামী, ছাত্রলীগের আশিক রহমান ঋতু, নবীন লীগের এস.এম স্বপন রহমান প্রমুখ।

[৪] এসময় বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলম ও মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাঁদনীর যোগসাজশে ঘুষের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ তুলেন। মানববন্ধনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন রতন বলেন, বর্তমান ওই স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলমের বিরুদ্ধে হাসপাতালের গাছ কেটে বিক্রি করা, খাবার সরবরাহে অনিয়ম, রোগীদের সাথে অসন্তোষজনক আচরণ, রোগীর স্বজনের বিরুদ্ধে একের পর এক মামলা করা, হাসপাতালের অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে।

[৫] মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিব রহমান বাপ্পী বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীর দিনে কালো ব্যাজ ধারণ না করে ওই স্বাস্থ্য কর্মকর্তা জাতীয় শোক দিবসকে অবমাননা করেছেন। মানবন্ধনে হাসপাতালের নানা অনিয়ম ও চরম অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাদের প্রত্যাহারের দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়